আবদুস শুকুর খান জন্ম:- পূর্ব মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামে।৫ ই মার্চ ১৯৫৪ খিষ্টাব্দে, মহিষাদল রাজ কলেজের ছাত্র। অর্থনৈতিক কারণে পড়া ছেড়ে শিকড়ের সন্ধানে শহরে এসে নতুন করে পড়াশোনা শুরু করে হাওড়ার দীনবন্ধু কলেজ থেকে "বি এস সি,ও বি এ(স্পেশাল) পাশ করেন। প্রাইভেট টিউশনি দিয়ে জীবন শুরু।সাময়িক সময়ে শিক্ষকতার চাকরি।পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মী ছিলেন বর্তমানে অবসর প্রাপ্ত জীবন। স্কুল জীবন থেকে লেখালেখির সৃচনা। অজস্র লিটল ম্যাগাজিন ও নামীদামি পত্র-পত্রিকায় নিয়মিত লেখক। বাংলাদেশের পত্র-পত্রিকায় ও লিখে চলেছেন সমানভাবে।ছোট বড় একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। উল্লেখ্য কাব্যগ্রন্থ:- জীবনের অসমাপ্ত কবিতা,নব জন্মে ফিরি মৃত্যুর বিষাদে, নৈঃশব্দ্যের স্বর , সম্পর্কহীনতায় দাঁড়িয়ে,কবির ঘরে কেউ আসে না, সুন্দর আছে চির সুন্দরে,প্রেম পদাবলী, সময়ের যতি চিহ্ন ভেঙে,ভাবো হে হন্তারক ভাবো, হাত বাড়িয়ে দাও, বেজে ওঠে মায়াবী গিটার, যা বলা হলো না,ইত্যাদি উপন্যাস :- শিকড়ের ঘ্রাণ,অচেনা সম্পর্ক, আত্মজা,(বাংলাদেশ)।ভালোবাসার ঘরবাড়ি, মানুষ রতন,অবগুন্ঠিতা। বাংলাদেশ থেকে প্রকাশিত:- জলপরি,কোকিলের ডাক, রাত...