ক বি অ মি ত গো লু ই


অমিত গোলুই

ইছাপুর শিয়ালডাঙা 

পোঃ সাঁতরাগাছি 

হাওড়া-৭১১১০৪


দুটি কবিতায়

কবি অমিত গোলুই

বার্ধক্য 

নির্জন রেল স্টেশনের মতো । 


মাঝরাতে দু'একটা ট্রেন 

মাতাল সন্তানের মতো টলতে টলতে ঢোকে 

কেউ নামে না। কেউ ওঠে না। 


তারপর ট্রেন চলে গেলে 

শুধু ঝিঁঝির ডাক আর অন্ধকার গাছে-গাছে 

টগর ফুলের মতো জোনাকির ফুটে ওঠা। 


শৈশব


ছোট্ট একটা মাছি 

কখনো হাতে 

কখনো মুখে 

কখনো ভাতে বসছে 

আমরা বিরক্ত হয়ে তাড়িয়ে দিই

সে ঘুরেফিরে আবার বসে 


আমাদের বিরক্তির মধ্যে 

ও ধরাধরি খেলার আনন্দ পায়। 




Comments

Popular posts from this blog

ক বি-প্রা ব ন্ধি ক র ফি ক উ ল ই স লা ম

কি ছু ব লা ক থা