ক বি সু শী ল ম ন্ড ল


সুশীল মন্ডল
জন্ম:-১লা এপ্রিল ১৯৫৯। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগনা জেলার গোসাবা থানার অন্তর্গত পালপুর গ্রামে্।১৯৮২ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। কবিতার প্রতি তার অদম্য আবেগ।এই আবেগের মধ্যে তিনি খুঁজে পান জীবনের মূল্যবোধ, জীবনের ছন্দ-ছন্দহীনতা ,আশা -নিরাশা, প্রেম-ভালবাসা সবকিছুই। কবিতার রাস্তায় হাঁটতে হাঁটতে আজ কবি সুশীল মন্ডল বাংলা কবিতার জগতে একজন লব্ধপ্রতিষ্ঠ কবি। কবিতার ভুবনে তার একটি বড়ো প্রাপ্তি Oxford University Press প্রকাশিত পাঠ্যব ই listen to the Flames এ তার একটি কবিতার অন্তর্ভুক্তি। কবি সুশীল মন্ডলের একক কাব্যগ্রন্থ ১৮টি। কাব্যগ্রন্থগুলি বেশীরভাগ প্রকাশিত দে'জ পাবলিশিং হাউস থেকে। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো,এক আকাশ গীতবিতান,অনন্ত আশ্বিনের শিশির, প্রতিদিন পলাশ প্রতিদিন যুদ্ধ,বসন্ত দিনের বৃষ্টি, অহর্নিশ অন্ধকার, পাথরের ডানা,বসন্ত দিনের বৃষ্টি ইত্যাদি। কবির বহু সঙ্কলিত গ্রন্থ আছে। তিনি বহু সাহিত্য সম্মেলনে অংশ গ্রহণ করেছেন। এগুলোর মধ্যে লণ্ডন, আমেরিকা, বাংলাদেশের কবি সম্মেলন উল্লেখযোগ্য।বহু পত্র পত্রিকায় তিনি লেখালেখি করেন। এদের মধ্যে আছে,দেশ , অনুবাদ পত্রিকা, উদ্বোধন, নতুন কবি সম্মেলন, কিংশুক,Indian Literature ইত্যাদী। কবি প্রায় ই দূরদর্শন ও বেতারে সাহিত্য অনুষ্ঠানে যুক্ত হন।

দুটি কবিতায়

কবি সুশীল মন্ডল






ঝুলে থাকা বারান্দায়

সারা শহর জুড়ে উজান বাতাস

খোলামাঠে রাতজাগা ভোর

শূণ্যতার মুখোমুখি কুয়াশা শিশির।


চুরমার ভাঙা সিঁড়ির কাছে

চুরমার ভাঙা বুকের কাছে পৃথিবীর তিন ভাগ সমুদ্র ফুড়ে

তুমি মাথা তোলো।


ঝুলে থাকা বারান্দায়

স্তব্ধতা যখন চীৎকার করে খেলা করে

আমি চাই তোমার মত নিরন্তর বহমান নদী

নদীর বুক জুড়ে লেপটে থাকুক

শুধু সঘন আষাঢ় কিম্বা শ্রাবণের তুমুল বৃষ্টিদিন।


খুঁজতে থাকি


বিকেলের জানলায় দেখি

উৎফুল্ল পলাশের ছায়া

সবিস্তার ছড়িয়ে আছে কবিতার মত।

নিঃসঙ্গ কার্নিশে ছটফটে চড়াই

চমৎকার লাফালাফিতে ব্যস্ত

আর তুমি দুহাতে জড়িয়ে যাচ্ছ

রবিশঙ্করের সেতার।


এখন পৃথিবীকে জড়িয়ে রেখেছে স্মৃতির মৌতাত

আজকাল

প্রতিটি সূর্যোদয় প্রতিটি সূর্যাস্ত

স্থিত মনুষত্বের স্বপ্ন দেখায়

আমি রক্তের মধ্যে অনন্ত ভালবাসায়

তোমাকে খুঁজতে থাকি।

Comments

Popular posts from this blog

কি ছু ব লা ক থা

সূ চি প ত্র

ক বি আ ব দু স শু কু র খা ন