ক বি দে বা শী ষ প্র ধা ন


দেবাশীষ প্রধান

জন্ম:-২৩ আগষ্ট,১৯৫৬। অখন্ড মেদিনীপুরের কাঁথি মহকুমার দেশদত্তবাড় গ্রামে।স্কুল জীবন থেকেই কবিতার প্রতি টান তাঁর। সম্পাদনা করেন 'কবিতার কাগজ' নামে একটি পত্রিকা। প্রকাশিত গ্রন্থ:-মধ্যদিনের খরদহ, শুভেচ্ছায় আছো নীল পাতা, প্রকৃতি পাঠ,শুদ্ধ বিচরণ,নিভৃত রুমালে লিখি,বান্ধবী ভিক্টোরিয়া, বৃষ্টির ভাষা প্রভৃতি।বহু সম্মানে ভূষিত কবি এই সময়ের অন্যতম জনপ্রিয় ও বিশিষ্ট কবি।

দুটি কবিতায়

কবি দেবাশীষ প্রধান 









রহস্যময় মুখ

গাছগাছালি ভালোবাসা খুব।এই যে সুযশ হাত তোমাকে আঁচড়ে বাঁচে, মাটি চের। এমন পরিচর্যায় ফুলে ফেঁপে তরতরিয়ে বেড়ে উঠছে। স্বপ্নময় আশ্চর্য শরীর              এ সময়ে তোমার কথা ভাবতে ভাবতে জড়িয়ে ধরছি আনন্দ-দুঃখ। কীটপোকা শত্রুর বিরুদ্ধতা বিষয়ে রচনা করছি                                                                    আস্ত পাঁড়ুয়া পুরাণ। এসব তুমিই বোঝো বলে মোক্ষম দাওয়াই দিয়ে জীবন সর্দারের মতো গুমোর ছাড়ছো - পাতা কুড়ানোর কাজ পেইলে - আর কিছুই চাই না গো... এ জীবনের চতুর্দিকে লতিয়ে উঠছে বৃক্ষ লতাপাতা তুলতুলে বনজ মর্মর,ফুলফল।শাক-সবজির মাথায় হাত বুলোতে বুলোতে উদাত্তে গেয়ে ওঠো - 

ধানের রসের গন্ধ গ্রামে গ্রামে এরকমই গাছ পাগলেরা  এ তল্লাটে থাকে। গুঁড়ি হয়ে প্রকৃত সংসারে।

জন্মকুঁড়ি

চতুর্দিকে অন্ধকার স্যাঁতস্যাঁতে, আলকাতরা লেপা

বিষাদগ্রস্ত মুখ, মুস্ কামাররা,বোকাসোকা               

মেঘে মেঘে উড়ে যায়-- অক্লান্ত লেফাফা...


ইহানবিহান কাল ঝুঁকেঝুঁকে পড়ি                         

অজানা অনন্ত পথ ভাঙি,বাড়িঘর                           

পাতা ফুল ফলে উদর ভরাই আর বাঁধি সিঁড়ি 


এভাবেই পায়ে পায়ে মাখামাখি কষ্ট রক্তরস       

ওড়াওড়ি জোনাকি ঝিকমিক                             

একদিন আস্ত তোমাকেই খাবো,জলে জল              চিকনচাকন এ্যামিবিক...













Comments

Post a Comment

Popular posts from this blog

কি ছু ব লা ক থা

সূ চি প ত্র

ক বি আ ব দু স শু কু র খা ন