ক বি সো মা দা স
সোমা দাস
জন্ম-জন্ম ও বেড়ে ওঠা কৃষ্ণনগরের কাছেই এক গ্রামে।কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক। কলেজ ম্যাগাজিনেই প্রথম লেখা। তারপরই বিয়ে হয়ে যাওয়ায় মাঝখানে বহু বছর বিরতি। আবার লেখালেখি শুরু ববছর চার-পাঁচ আগে,লেখালেখি কয়েকটি পত্রিকায়।এ-পর্যন্ত একটি ই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে- নীলচে আলোয় দেখা। দুটি কবিতায়
কবি সোমা দাস
ও টি
ওরা যখন হুইলচেয়ারে করে দেহটাকে টেনে
অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছিল
যেন কষাইয়ের পণ্য!
রক্ত মাংস। খুলে লোমশ চামড়াটা এনে
ফেলে দিয়ে যায় ছুড়ে
আসলে ওরা অ্যানাটোমি
যতটা ভালো ভাবে পড়েছে
সম্পর্কের গ্রামারে তুলনামূলক
কাঁচা রয়ে গেছে!
হুইলচেয়ার থেকে O T র টেবিলের যে
ভৌগলিক দূরত্ব, কখনো মেপে দেখেনি;
ভৌগলিক দূরত্ব
ছোট বেলায় পড়াতে আসতেন যারা
আমায় ভূগোল শেখাতে পারেননি,
ঠিক কতটা কর্ষণে আলগা হয় মাটি
কতটা বেশি জলে -
পচন ধরে গাছের গোড়ায়
কতটা উষ্ণতা জমতে জমতে
কেঁপে ওঠে মাটি,এসব
এসব কিছুই শেখাতে পারেননি,
বোঝাতে পারেননি ব্যবধান
অপেক্ষা আর জীবনের মধ্যে!


ভাল লাগল।
ReplyDelete