শে খ সা দী মা র জা ন
শেখ সাদী মারজান
জন্ম:-ফরিদপুর সদর উপজেলায়। ইংরেজী সাহিত্যে স্নাতক (সম্মান) করেছেন। শৈশব কাটিয়েছেন ফরিদপুর ও ঢাকায়। কবিতার প্রতি গভীর ভাললাগা থেকেই আবৃত্তিচর্চায় মনোনিবেশ। কবিতা ও আবৃত্তির জন্য ছুটে বেড়ান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। প্রকাশিত কাব্যগ্রন্থঃ আলোর বিলাপ আঁধারের হাসি (২০১৮), রক্তমাখা প্রিয় বসন্ত (২০১৯), স্বপ্নগুলো হারিয়ে যায় (২০২০), মধ্যবিত্ত জীবনের মানে (২০২১)। প্রকাশিত আবৃত্তি এ্যালবাম ৩টি। কবিতা আবৃত্তি-উপস্থাপনার পাশাপাশি বাচিক শিল্পের বিভিন্ন শাখায় নিয়মিত কাজ করছেন। মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজী ভাষায়ও সাহিত্যচর্চা করছেন।
দুটি কবিতায়
কবি শেখ সাদী মারজান
অ-প্রিয় কথা
বেশ্যারা টানাটানি করছে খরিদ্দার নিয়ে
মলয় বাবু খোঁজ নিয়েছেন সেখানে গিয়ে।
পুরুতের দল একে অপরের পিছে লেগেছে
মোল্লারা রেষারেষিতে বেজায় ব্যস্ত আছে।
এখন রাজনীতি মানে কাঁদা ছোড়াছুড়ি
হাঙ্গামা, হানাহানি, অযথাই বাড়াবাড়ি।
রক্ষক সে তো ভক্ষকের ভূমিকায়
আঁধারের কাছে আলোর পরাজয়।
উল্টো সময়
গাধার দল সিদ্ধান্ত দেয়, জ্ঞানীরাও তা মেনে নেয়!
ময়ুররপুচ্ছ লাগিয়ে, মঞ্চে দাঁড়িয়ে কাক দেখায় নাচ।
জনগণ তাকিয়ে দেখে, স্পীকারে বাজে বাহ্ সাবাস।
এ শহরের লোকাল বাসের যাত্রীরা ভাল জানে
জীবন যুদ্ধে লড়ে যাওয়া প্রতিটি দিনের মানে।
টেকনোলজির উন্নয়নে ভেসে যাই প্রতিনিয়ত
পেটের ক্ষুধা দমেনা তাতে জীবন যেত আহত।


Comments
Post a Comment