Posts

Showing posts from February, 2023

নৌবত ১৫শ সংখ্যা

Image
'নৌবত ' ব্লগজিন∆১৫শ সংখ্যা∆ফেব্রুয়ারি,২০২৩ যোগাযোগ:noubatlittlemag94@gmail.com কথা:-৭৯০৮৩৫১৬৮০ 

সূ চি প ত্র

Image
সূ চি প ত্র কিছু বলা কথা:- কবিতা:-১   আবদুস শুকুর খান ∆দেবাশিস প্রধান ∆ উমা বন্দ্যোপাধ্যায় ∆কানাইলাল জানা ∆সুশীল মন্ডল ∆কেতকী প্রসাদ রায়∆মতিন রায়হান ∆রাখহরি পাল∆কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়।   ©কবির সঙ্গে,কবিতার সঙ্গে  ∆বিশিষ্ট  কবি শ্যামলকান্তি দাশকে  নিয়ে লিখেছেন আর এক বিশিষ্ট  কবি রথীন কর। ∆ বিশিষ্ট  কবি সুব্রত রুদ্রকে  নিয়ে কলম ধরেছেন কবি-সুনীল গবেষক  রফিক উল ইসলাম।   ∆তরুণ কবি-প্রাবন্ধিক  ফাল্গুনী ঘোষকে  নিয়ে আলোচনা করেছেন কবি -প্রাবন্ধিক পার্থসারথি গায়েন। অনুবাদ কবিতা  ফ্রান্সের কবি জ্যাক প্রেভার ও কেনিয়ান বংশোদ্ভূত কবি ওয়ারসান শায়ারের কবিতার অনুবাদে কবি-অনুবাদক আমীরুল আরহাম। ইংল্যান্ডের কবি উলফ্রেড এডওয়ার্ড সল্টার ওয়েন-র  কবিতার অনুবাদে কবি-অনুবাদক নীলাঞ্জন শান্ডিল্য   মাও সে তুং এর কবিতার অনুবাদে কবি-অনুবাদক নীলাঞ্জন কুমার । উর্দু ও হিন্দি ভাষার প্রখ্যাত কবি  সাহির লুধিয়ানভী-র কবিতার অনুবাদে কবি-অনুবাদক মৌলীনাথ গোস্বামী। কবিতা:-২ অমিত গোলুই ∆স ম তুহিন ∆অবশেষ দাস ∆ কুশল মৈত্র ∆দিলীপ কুমার প্রামা...

কি ছু ব লা ক থা

Image
কিছু বলা কথা...  তীব্র ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে লাশের স্তুপ গড়ে তুলতে তুলতে ক্লান্ত সিরিয়া-তুরস্ক।একটা অনির্ণিত হৃদবলয় ঘিরে থমকে দাঁড়িয়ে বেদনার মৃদু আস্তরণ।আমরা না পারছি হাহাকারের শব্দে বেজে উঠতে,আবার না পারছি নীরব অভিশাপ কুড়োতে।এমন একটা হাং ওভার অবস্থায় দৈনন্দিন ব্যস্ততার মধ্যে একটার পর একটা পার হয়ে যাবো কোলকাতা সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বইমেলা সহ অন্যান্য উৎসবগুলো। নতুন বইয়ের গন্ধ আর উৎসবের আমেজ নিতে নিতে হয়তো বিস্মৃত হয়ে যাবো আমাদের আশপাশের জ্বলন্ত সমস্যাবিম্বগুলো।চিৎকারগুলো ফিরে যাবে দরজায় কড়া নেড়ে অনভিপ্রেত ভিক্ষাজীবির মতো।ক্রমে দার্শনিক হয়ে চা-এর দোকানে বাগাড়ম্বর.... # 'নৌবত' পঞ্চদশ সংখ্যাটি পূর্ব ঘোষণা মতো ওয়েবজিন হিসেবে আপাতত শেষ সংখ্যা রূপে প্রকাশিত হয়ে গেল।এখন সকলের মতো আমারও অপেক্ষা তাকে অন্যরূপে না একইরূপে আবার ফিরে পাওয়ার .... # ইতিমধ্যে অনেক প্রিয়জনের সঙ্গে সঙ্গে সদ্য প্রয়াত হলেন বিশিষ্ট কথাসাহিত্যিক সুবিমল মিশ্র।অকাল প্রয়াত হলেন তরুণ কবি রাজকুমার আচার্য। তাঁদের সকলের প্রতি 'নৌবত' পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।  # 'নৌবত...

ক বি আ ব দু স শু কু র খা ন

Image
আবদুস শুকুর খান জন্ম:- পূর্ব মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামে।৫ ই মার্চ ১৯৫৪ খিষ্টাব্দে, মহিষাদল  রাজ কলেজের ছাত্র। অর্থনৈতিক কারণে পড়া ছেড়ে শিকড়ের সন্ধানে শহরে এসে নতুন করে পড়াশোনা শুরু করে হাওড়ার দীনবন্ধু কলেজ থেকে "বি এস সি,ও বি এ(স্পেশাল) পাশ করেন। প্রাইভেট টিউশনি দিয়ে জীবন শুরু।সাময়িক সময়ে শিক্ষকতার চাকরি।পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মী ছিলেন বর্তমানে অবসর প্রাপ্ত জীবন। স্কুল জীবন থেকে লেখালেখির সৃচনা। অজস্র লিটল ম্যাগাজিন ও নামীদামি পত্র-পত্রিকায় নিয়মিত লেখক। বাংলাদেশের পত্র-পত্রিকায় ও লিখে চলেছেন সমানভাবে।ছোট বড় একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। উল্লেখ্য কাব্যগ্রন্থ:- জীবনের অসমাপ্ত কবিতা,নব জন্মে ফিরি মৃত্যুর বিষাদে, নৈঃশব্দ্যের স্বর , সম্পর্কহীনতায় দাঁড়িয়ে,কবির ঘরে কেউ আসে না, সুন্দর আছে চির সুন্দরে,প্রেম পদাবলী, সময়ের যতি চিহ্ন ভেঙে,ভাবো হে হন্তারক ভাবো, হাত বাড়িয়ে দাও, বেজে ওঠে মায়াবী গিটার, যা বলা হলো না,ইত্যাদি উপন্যাস :- শিকড়ের ঘ্রাণ,অচেনা সম্পর্ক, আত্মজা,(বাংলাদেশ)।ভালোবাসার ঘরবাড়ি, মানুষ রতন,অবগুন্ঠিতা। বাংলাদেশ থেকে প্রকাশিত:- জলপরি,কোকিলের ডাক, রাত...

ক বি দে বা শী ষ প্র ধা ন

Image
দেবাশীষ প্রধান জন্ম: -২৩ আগষ্ট,১৯৫৬। অখন্ড মেদিনীপুরের কাঁথি মহকুমার দেশদত্তবাড় গ্রামে।স্কুল জীবন থেকেই কবিতার প্রতি টান তাঁর। সম্পাদনা করেন 'কবিতার কাগজ' নামে একটি পত্রিকা। প্রকাশিত গ্রন্থ:-মধ্যদিনের খরদহ, শুভেচ্ছায় আছো নীল পাতা, প্রকৃতি পাঠ,শুদ্ধ বিচরণ,নিভৃত রুমালে লিখি,বান্ধবী ভিক্টোরিয়া, বৃষ্টির ভাষা প্রভৃতি।বহু সম্মানে ভূষিত কবি এই সময়ের অন্যতম জনপ্রিয় ও বিশিষ্ট কবি। দুটি কবিতায় কবি দেবাশীষ প্রধান  রহস্যময় মুখ গাছগাছালি ভালোবাসা খুব।এই যে সুযশ হাত তোমাকে আঁচড়ে বাঁচে, মাটি চের। এমন পরিচর্যায় ফুলে ফেঁপে তরতরিয়ে বেড়ে উঠছে। স্বপ্নময় আশ্চর্য শরীর              এ সময়ে তোমার কথা ভাবতে ভাবতে জড়িয়ে ধরছি আনন্দ-দুঃখ। কীটপোকা শত্রুর বিরুদ্ধতা বিষয়ে রচনা করছি                                                                    আস্ত পাঁড়ুয়া পুরাণ। এসব তুমিই বোঝো বলে মোক্ষম দাওয়াই দ...

ক বি উ মা ব ন্দ্যো পা ধ্যা য়

Image
  উমা বন্দ্যোপাধ্যায়   জন্ম:- ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়।ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে।ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই।স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক,তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর।১৯৯৬ তে  প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে'।পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন' ছায়াময় ও দু-একটি মানুষ ,  ' চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা '  আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '। উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে  কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ ' অক্ষরভূমি মধুপর্ণা'। দুটি কবিতায় কবি উমা বন্দ্যোপাধ্যায় হৃদয় এখানে নরম ঘাসে বসো । কে যেন বলবে ভালোবেসো। হৃদয়ে সংকীর্ণ এক খাঁড়ি জল, নামা ওঠা ,অতল অতল ; আমাদের ডিঙি সম্বল; নেম...

ক বি কা না ই লা ল জা না

Image
কবি কানাইলাল জানা জন্মঃ- ২৭ ফেব্রুয়ারি ১৯৫৭। শিমুলিয়া,ভীমেশ্বরী বাজার, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর।  প্রথম কবিতা প্রকাশ ১৯৭৬ সালে 'নবযুগ'-এ। শিক্ষাঃ সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাম্মানিক স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। পেশাঃ পশ্চিম বঙ্গ সরকারের কারাদপ্তরের অধীনে অধ্যক্ষ পদে থেকে অবসর। ছিলেন কারাবাসীদের পত্রিকা 'নবার্ক' এর কার্যকরী সম্পাদক। ১১ টি কাব্যগ্রন্থ ও একটি নির্বাচিত কবিতা গ্রন্থ প্রকাশিত।  ২০২৩ কলকাতা বইমেলায় প্রকাশিতব্য কাব্যগ্রন্থ: রৌদ্রধোয়া রৌপ্যযুগ (আদম) সম্মাননাঃ কবিতা পাক্ষিক সম্মান, সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরষ্কার, কবিতা সিংহ স্মৃতি পুরষ্কার, তারক সেন স্মৃতি পুরষ্কার, শঙ্খ ঘোষ স্মৃতি সম্মাননা ইত্যাদি।  দুটি কবিতায় কবি কানাইলাল জানা শৃকর জন্ম স্বপ্নে আমার শূকর জন্ম হয়। ঘ্যোঁৎ ঘ্যোঁৎ শব্দে গিলে ফেলি আলু পটলের সঙ্গে সংসারের নানাবিধ বিষয়- আশয়। কিন্তু পেটের মধ্যে তারা এমন গজগজ গিজগিজ করতে থাকে, নিজেকে খুব ভারী লাগে বলে অস্বস্তি হয়... স্বস্তি পেতে উগরে দিই। তখন যে তাজা সংসার প্রকাশিত হয় তাকে ছোঁয়া যায়না,কেবল চেয়ে চেয়ে দেখতে হয়... বরফ-র...

ক বি সু শী ল ম ন্ড ল

Image
সুশীল মন্ডল জন্ম:- ১লা এপ্রিল ১৯৫৯। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগনা জেলার গোসাবা থানার অন্তর্গত পালপুর গ্রামে্।১৯৮২ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। কবিতার প্রতি তার অদম্য আবেগ।এই আবেগের মধ্যে তিনি খুঁজে পান জীবনের মূল্যবোধ, জীবনের ছন্দ-ছন্দহীনতা ,আশা -নিরাশা, প্রেম-ভালবাসা সবকিছুই। কবিতার রাস্তায় হাঁটতে হাঁটতে আজ কবি সুশীল মন্ডল বাংলা কবিতার জগতে একজন লব্ধপ্রতিষ্ঠ কবি। কবিতার ভুবনে তার একটি বড়ো প্রাপ্তি Oxford University Press প্রকাশিত পাঠ্যব ই listen to the Flames এ তার একটি কবিতার অন্তর্ভুক্তি। কবি সুশীল মন্ডলের একক কাব্যগ্রন্থ ১৮টি। কাব্যগ্রন্থগুলি বেশীরভাগ প্রকাশিত দে'জ পাবলিশিং হাউস থেকে। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো,এক আকাশ গীতবিতান,অনন্ত আশ্বিনের শিশির, প্রতিদিন পলাশ প্রতিদিন যুদ্ধ,বসন্ত দিনের বৃষ্টি, অহর্নিশ অন্ধকার, পাথরের ডানা,বসন্ত দিনের বৃষ্টি ইত্যাদি। কবির বহু সঙ্কলিত গ্রন্থ আছে। তিনি বহু সাহিত্য সম্মেলনে অংশ গ্রহণ করেছেন। এগুলোর মধ্যে লণ্ডন, আমেরিকা, বাংলাদেশের কবি সম্মেলন উল্লেখযোগ্য।বহু পত্র পত্রিকায় তিনি লেখালেখি করেন। এদের মধ্যে আ...

ক বি কে ত কী প্র সা দ রা য়

Image
    কেতকীপ্রসাদ রায় অর্থনীতিতে স্নাতকোত্তর হলেও স্কুল-কলেজ থেকেই তাঁর কবিতার সঙ্গে জীবন যাপন।নয়ের দশক শুরু থেকে প্রতিষ্ঠিত বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়। কবি অসংখ্য কাব্য গ্রন্থের রচয়িতা হলেও, ২০০০ সালের কলকাতা বই মেলায় তাঁর প্রথম প্রকাশিত "দ্রৌপদীর জন্যে কত স্পন্সর"বইটি কবিকে যথেষ্ঠ স্বীকৃতি দিয়েছে। কবি অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন, যেমন - হৃষীবীণা, গান্ধর্ব রত্ন, রক্তকরবী সম্মান, কুসুমে ফেরা সাহিত্য সম্মান, কব্যপথিক সম্মান, আবৃত্তি শিল্পী সনস্থা কর্তৃক বিশেষ সম্মান, ত্রিপুরার 'কৃষ্টিবান্ধন' কর্তৃক বিশেষ সম্মান।কবি অসংখ্য পুরস্কারে সম্মানিত হলেও, ২০১৯ সালে তদানীন্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী কিশোরী নাথ ত্রিপাঠী মহাশয় কর্তৃক পেয়েছেন কবি সম্মাননা।২০১৯ সালে ভারত-বাংলাদেশ-প্রবাসী বাংলার সাহিত্য সংগঠন 'তিন বাংলা' কর্তৃক পেয়েছেন বিশেষ সম্মাননা।কবি অসংখ্য সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও, ২০১০ সালে তাঁর নিজের প্রতিষ্ঠিত ব্যতিক্রমী সংগঠন 'শিল্পীমন' সাহিত্য-সংস্কৃতি ও সঙ্গীত জগতে ব্যতিক্রমী কাজ করে চলেছে।বর্তমানে কবি কেতকীপ্রসাদ...

ক বি ম তি ন রা য় হা ন

Image
  মতিন রায়হান জন্ম : - ২২ জুলাই ১৯৬৭,কুমিল্লা জেলায়। প্রকাশিত বই : কবিতা :-তিতাস পুরাণ (১৯৯৬), পাতাকাহিনীর খোঁজে (২০০২), আগলে রাখি নদীর সম্ভ্রম (২০১২), নদীমগ্ন বাউলের গান (২০১৯), ও প্রেম মায়াগন্ধা (২০২১)।কবিতা ও গদ্যভাষ্য : পুষ্পগাথা পুষ্পকথা (২০১৮)।গদ্য : আলাপন ও অন্যান্য (২০১৪), আমাদের ছায়াতরুগণ (২০১৮), বাংলাদেশের উৎসব (২০০২), আমাদের সুন্দরবন (২০০২), স্বাধীনতা সংগ্রামে যোদ্ধা নারী (২০০২)।জীবনী : লালন শাহ (২০০২), শেরে বাংলা এ কে ফজলুল হক (২০০২), মরমি কবি হাছন রাজা (২০০২), পল্লীকবি জসীমউদদীন (২০০২) ও নবাব সিরাজদ্দৌলা (২০০২)। দুটি কবিতায় কবি মতিন রায়হান একজন কবি : নিদ্রা ও জাগরণে কবিকে রেখেছি ধরে বুকের কিনারে, ভালোবেসে কী গভীর প্রেমে তাঁকে নিয়ে থাকি নিদ্রা ও জাগরণে; কাশের উপমা হয়ে তাঁর সাদা চুল প্রকৃতিতে এক জলরঙা ছবি; যে ছবিতে চাঁদমালা ফুল কবির হৃদয়; কবি তো সবুজ বাংলাদেশের নাম সহজাত শব্দবন্ধে; তাঁকে কি কখনো অনাত্মীয় ভাবা যায়? আহা, সেই হাসিমাখা স্নেহার্দ্র মুখটি কতদিন দেখি না! কেমন আছে আমাদের হৃদয়ের স্বাধীনতা? বুকের গভীরে জ্বলে এক ফোঁটা কেমন অনল! দ্বিতীয় মৃত্যুর আগে শোনাতেই চাই প্...